জাতীয়
এমবাপ্পে-দেম্বেলের গোলে মরক্কোর বিদায়, সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
১০ জুলাই ২০২৬
ম্যাচজুড়ে দাপট দেখিয়েও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ঝড়ে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের জোড়া গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। এই হারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে মরক্কো।