মেনু
সংবাদ টাইমস
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ 120 বার পঠিত
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সংবাদ টাইমস · ID: ST-005 · নিউজ ডেস্ক
ভেরিফাইড রিপোর্টার
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
ছবি : 25সাবেক অর্থমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমান

সাবেক অর্থমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেছেন সাইফুর রহমান। তিনি পরিকল্পনামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বরেণ্য এই অর্থনীতিবিদ ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৫ সালে একুশে পদক লাভ করেন সাইফুর রহমান।

শিক্ষাজীবনে সাইফুর রহমান ১৯৪৯ সালে সিলেটের দি এইডেড হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫১ সালে এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইংল্যান্ড ও ওয়েলসের চার্টার্ড একাউন্ট্যান্ট ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট অর্জন করেন।

সাইফুর রহমান ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন।

 

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে